সরাইলের স্বাস্থ্যসেবায় অনিয়মের অভিযোগ: চিকিৎসক সংকট, দুই বছর ধরে অচল জেনারেটর

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। উপজেলার প্রায় সাড়ে চার লাখ মানুষের সরকারি চিকিৎসাসেবার প্রধান ভরসাস্থল এই হাসপাতাল। প্রতিদিন গড়ে পাঁচ থেকে ছয়শ রোগী চিকিৎসা নিতে আসেন এখানে। কিন্তু চিকিৎসক ও জনবল সংকট, বিশেষজ্ঞ চিকিৎসকের অনুপস্থিতি, প্রয়োজনীয় সেবার সীমাবদ্ধতা এবং হাসপাতাল ব্যবস্থাপনা নিয়ে নানা অভিযোগের কারণে কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ করছেন রোগী ও স্বজনরা।

সরেজমিনে হাসপাতাল ঘুরে রোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, চিকিৎসক সংকটের পাশাপাশি টিকিটের অতিরিক্ত মূল্য আদায়, সরকারি কাজে বহিরাগত ব্যক্তির সম্পৃক্ততা, হাসপাতালে ওষুধ থাকার পরও রোগীদের বাইরে থেকে ওষুধ কিনতে বলার অভিযোগ রয়েছে। এছাড়া আধুনিক অপারেশন থিয়েটার থাকলেও সেটির ব্যবহার সীমিত বলে অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে জেনারেটর অচল থাকায় বিদ্যুৎ চলে গেলে রোগী ও স্বজনদের পড়তে হয় বাড়তি দুর্ভোগে।

কাগজে চিকিৎসক, বাস্তবে সংকট

৫০ শয্যার সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম শ্রেণির ৩০টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন ১৬ জন। তবে এই ১৬ জনের মধ্যে পাঁচজন চিকিৎসক ডেপুটেশনে অন্যত্র কর্মরত রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। আরও দুইজন চিকিৎসককে সরাইলে পদায়ন করা হলেও তারা এখনো কর্মস্থলে যোগ দেননি।

ফলে কাগজে চিকিৎসকের সংখ্যা ১৬ জন দেখালেও বাস্তবে নিয়মিত চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসকের সংখ্যা আরও কম।

শেয়ার করুন: ফেসবুক হোয়াটসঅ্যাপ এক্স মেসেঞ্জার
পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ
পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।