চিত্রনায়িকা পপির মা মরিয়ম বেগম মারা গেছেন

চিত্রনায়িকা পপির মা মরিয়ম বেগম মারা গেছেন
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম মারা গেছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি কিডনি রোগ ও বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।

চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন গণমাধ্যমকে মরিয়ম বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরিয়ম বেগমের প্রথম জানাজা বুধবার সকালে ঢাকায় অনুষ্ঠিত হয়েছে। এরপর তাঁর মরদেহ খুলনায় গ্রামের বাড়িতে নেওয়া হচ্ছে। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

পরিবারের বরাতে জানা যায়, দীর্ঘদিন ধরে কিডনি রোগসহ বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন মরিয়ম বেগম। গত ১৪ অক্টোবর দিবাগত রাত পৌনে ২টার দিকে গুলশানের নিকেতনে নিজের বাসায় স্ট্রোক করেন তিনি। পরে দ্রুত তাঁকে রাজধানীর মগবাজারের ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। এ সময় তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়ার প্রস্তুতি চলছিল। এর মধ্যেই রাত দেড়টার দিকে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

হাসপাতালে উপস্থিত মরিয়ম বেগমের ছেলে-মেয়েদের সিদ্ধান্তে বুধবার সকালে নিকেতনের একটি মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরদেহ নিয়ে একটি ফ্রিজিং ভ্যান খুলনার গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হয়। সেখানে বাদ জোহর দ্বিতীয় জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফনের কথা রয়েছে।

এদিকে দীর্ঘদিন ধরে লোকচক্ষুর আড়ালে রয়েছেন চিত্রনায়িকা পপি। চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে তাঁর যোগাযোগও কম বলে জানা যায়। এমন পরিস্থিতিতে তাঁর মায়ের মৃত্যুর খবর চলচ্চিত্র অঙ্গনে শোকের আবহ তৈরি করেছে।

একসময় ঢাকাই চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করেছেন পপি। বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে দর্শকের ভালোবাসা অর্জন করেন তিনি। তবে দীর্ঘদিন ধরে অভিনয় ও চলচ্চিত্রসংশ্লিষ্ট কর্মকাণ্ড থেকে দূরে রয়েছেন এই অভিনেত্রী।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗