নেতানিয়াহুকে সরাতে আরব দলগুলোর সঙ্গে আলোচনার আহ্বান

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে আগ্রহী রাজনৈতিক দলগুলোকে আরব-নেতৃত্বাধীন দলগুলোর সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন জয়েন্ট লিস্টের চেয়ারম্যান ইউসেফ জাবারিন। নির্বাচনের আংশিক ফলে আরব দলগুলোর আসনসংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়ার পূর্বাভাসের মধ্যে তিনি এ আহ্বান জানান। ইসরায়েলি সম্প্রচারমাধ্যম চ্যানেল ১৩-কে দেওয়া সাক্ষাৎকারে জাবারিন বলেন, নেতানিয়াহুর সরকারের বিকল্প গড়ে তুলতে এবং ইসরায়েলের জনগণের পরিবর্তনের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সংশ্লিষ্ট দলগুলোকে আরব নেতৃত্বাধীন দলগুলোর সঙ্গে আলোচনা করতে হবে। তিনি বলেন, ইসরায়েলে বর্ণবাদ, বঞ্চনা ও আধিপত্যবাদ অব্যাহত থাকবে, নাকি ইহুদি ও আরবদের মধ্যে প্রকৃত অংশীদারত্ব গড়ে উঠবে—রাজনৈতিক সিদ্ধান্তের মধ্য দিয়ে সেই প্রশ্নের উত্তর দিতে হবে। ইয়েনেটকে দেওয়া আরেক সাক্ষাৎকারে জাবারিন বলেন, তাঁদের দল নিজেদের মূল্যবোধ এগিয়ে নিতে রাজনৈতিক শক্তি ব্যবহার করবে। নেতানিয়াহু এবং তাঁর সরকারের গুরুত্বপূর্ণ নেতা ইতামার বেন-গভির ও বেজালেল স্মোত্রিচকে ক্ষমতা থেকে সরানোর পথ তৈরিতেও তাঁরা প্রস্তুত বলে মন্তব্য করেন তিনি। ইসরায়েলের নির্বাচনে ৭৬ দশমিক ৮ শতাংশ ব্যালট বাক্স গণনার পর প্রকাশিত আংশিক ফলাফলের পূর্বাভাস অনুযায়ী, নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট ৫৪টি আসন পেতে পারে। অন্যদিকে নেতানিয়াহুবিরোধী ইয়াশার পার্টির চেয়ারম্যান গাদি আইজেনকটের নেতৃত্বাধীন জোটের সম্ভাব্য আসন ৪৭টি। আরব-নেতৃত্বাধীন দলগুলো সম্মিলিতভাবে ১৯টি আসন পেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এর মধ্যে জয়েন্ট লিস্ট ১৩টি…nnমূল…nnমূল উৎস: https://bijnatv.com/%E0%A6%A8%E0%A7%87%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%B9%E0%A7%81%E0%A6%95%E0%A7%87-%E0%A6%B8%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%86%E0%A6%B0%E0%A6%AC-2/

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗