যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসায় কাজ করা যাবে না, বাংলাদেশিদের সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসায় কাজ করা যাবে না, বাংলাদেশিদের সতর্কবার্তা
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

যুক্তরাষ্ট্রের বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে দেশটিতে গিয়ে চাকরি বা কাজ করার অনুমতি নেই বলে বাংলাদেশিদের সতর্ক করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। ভ্রমণের উদ্দেশ্য অনুযায়ী সঠিক ভিসার জন্য আবেদন করার পরামর্শও দেওয়া হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত এক বার্তায় এ নির্দেশনার কথা জানানো হয়।

বার্তায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে ভিসার নিয়মকানুন সম্পর্কে জেনে নেওয়া জরুরি। বি১/বি২ ভিজিটর ভিসায় ব্যবসায়িক বৈঠকে অংশ নেওয়া এবং চুক্তি নিয়ে আলোচনা করার সুযোগ রয়েছে। তবে এ ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে চাকরি করা বা অনুমোদনহীন কোনো কাজে যুক্ত হওয়া যাবে না।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নির্দেশনা অনুযায়ী, ভ্রমণের উদ্দেশ্য যদি চাকরি বা কর্মসংস্থান হয়, তাহলে সংশ্লিষ্ট কাজের জন্য উপযুক্ত ভিসা নিতে হবে। অস্থায়ীভাবে কাজ করতে ইচ্ছুক ব্যক্তিদের ক্ষেত্রে কাজের ধরন অনুযায়ী ভিসার শ্রেণি নির্ধারিত হয়। অনেক ক্ষেত্রে সম্ভাব্য নিয়োগকর্তাকে আগে মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সেবা সংস্থার (ইউএসসিআইএস) কাছে আবেদন করতে হয়।

বি১/বি২ ভিসার বি১ অংশ মূলত সাময়িক ব্যবসায়িক সফরের জন্য, যেমন ব্যবসায়িক সহযোগীদের সঙ্গে বৈঠক, সম্মেলনে অংশ নেওয়া বা চুক্তি নিয়ে আলোচনা। অন্যদিকে বি২ ভিসা সাধারণত পর্যটন, আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করা বা চিকিৎসার মতো ভ্রমণের উদ্দেশ্যে ব্যবহৃত হয়।

ভিসার ধরন ও ভ্রমণের উদ্দেশ্যের মধ্যে অসামঞ্জস্য থাকলে যুক্তরাষ্ট্রে প্রবেশ বা অবস্থানের ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে। তাই ভিসার জন্য আবেদন করার আগে ভ্রমণের প্রকৃত উদ্দেশ্য অনুযায়ী সঠিক শ্রেণি নির্বাচন করা এবং মার্কিন দূতাবাস ও পররাষ্ট্র দপ্তরের নির্দেশনা অনুসরণ করা জরুরি।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗