রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে অ্যাপেক্সের একটি শোরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টা ৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সংস্থার সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, ধানমন্ডি ২৭ নম্বরে রাস্তার উত্তর দিকে মীনা বাজার থেকে দক্ষিণ দিকে অ্যাপেক্স ভবনের পঞ্চম ও ষষ্ঠ তলায় আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। বর্তমানে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আরও চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। এখন পর্যন্ত আগুনের ঘটনায় কোনও ব্যক্তি আহত বা আটকে পড়ার সংবাদ পাওয়া যায়নি।nnমূল উৎস: https://bijnatv.com/%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A1%E0%A6%BF-%E0%A7%A8%E0%A7%AD-%E0%A6%8F-%E0%A6%AC%E0%A6%B9%E0%A7%81%E0%A6%A4%E0%A6%B2-%E0%A6%AD%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%86/
ধানমন্ডি ২৭-এ বহুতল ভবনে আগুন
পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
আপনার জন্য
সম্পর্কিত বিষয়ের ওপর ভিত্তি করে নির্বাচিত
১ ঘণ্টা আগে
ইসরায়েলে সরকার গঠনের চাবি কি আরব দলগুলোর হাতে?
১৬ মিনিট আগে

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।