ভারতের পশ্চিমবঙ্গে প্রায় ১২ ঘণ্টার ব্যবধানে পুলিশের গুলিতে দুই ব্যক্তি নিহত হয়েছেন। পৃথক দুটি ঘটনাকে পুলিশ ‘এনকাউন্টার’ বা বন্দুকযুদ্ধ হিসেবে বর্ণনা করেছে। তবে ঘটনাগুলো নিয়ে মানবাধিকারকর্মী ও বিরোধীদের মধ্যে প্রশ্ন উঠেছে। প্রথম ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার গাইঘাটায় মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে। দ্বিতীয় ঘটনা ঘটে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে একই দিন বেলা আড়াইটার দিকে। দুই ক্ষেত্রেই পুলিশের দাবি, অভিযুক্ত ব্যক্তিরা আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করলে আত্মরক্ষার্থে গুলি চালানো হয়। গাইঘাটার ঘটনায় নিহত ব্যক্তির নাম প্রহ্লাদ দাস। তাঁর বয়স ২৩ বছর। স্থানীয় এক সাংস্কৃতিক অনুষ্ঠানে যাওয়ার পর গত শনিবার রাতে একাদশ শ্রেণির এক ছাত্রী নিখোঁজ হয়। পরদিন প্রহ্লাদের বাড়ির পেছন থেকে ওই ছাত্রীর ক্ষতবিক্ষত ও নগ্ন মরদেহ উদ্ধার করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কিশোরীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে পরদিন প্রহ্লাদকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের ভাষ্য অনুযায়ী, সোমবার গভীর রাতে তাঁকে নিয়ে যাওয়ার পথে তিনি নিজেকে মুক্ত করার চেষ্টা করেন এবং শৌচকার্যের কথা বলে গাড়ি থামাতে বলেন। এ সময় এক পুলিশ কর্মকর্তার পিস্তল ছিনিয়ে নিয়ে গুলি চালান বলে অভিযোগ পুলিশের। পুলিশ আরও দাবি করেছে, এ ঘটনায় একজন পুলিশকর্মী আহত হন এবং আরেকজন পাশের খালে ঝাঁপ দিয়ে প্রাণে বাঁচেন। পরে পুলিশ…nnমূল উৎস: https://bijnatv.com/%E0%A6%AA%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%AE%E0%A6%AC%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%87-%E0%A7%A7%E0%A7%A8-%E0%A6%98%E0%A6%A3%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AC%E0%A7%8D/
পশ্চিমবঙ্গে ১২ ঘণ্টার ব্যবধানে পুলিশের গুলিতে নিহত ২
পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
আপনার জন্য
সম্পর্কিত বিষয়ের ওপর ভিত্তি করে নির্বাচিত
১২ ঘণ্টা আগে
ইসরায়েলে সরকার গঠনের চাবি কি আরব দলগুলোর হাতে?
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।